জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলায় সাবেক স্বামী-স্ত্রীর জয়

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আফতাব

2022-10-18T13:20:10+00:00
2022-10-18T13:20:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলায় সাবেক স্বামী-স্ত্রীর জয়
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১:২০ পিএম   (ভিজিট : ২৭২)
X

জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আফতাব উদ্দিন। অন্যদিকে পূর্বধলা, দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে শাহনাজ পারভীন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তারা দুইজন সম্পর্কে সাবেক স্বামী-স্ত্রী।

সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আফতাব উদ্দিনের প্রতীক ছিল অটোরিকশা, আর তার সাবেক স্ত্রী শাহনাজ পারভীনের প্রতীক হরিণ।

৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আফতাব উদ্দিন (অটোরিকশা) মার্কায় পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটত প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক প্রতীকে পাখা পেয়েছেন ৪১ ভোট। সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট।

এছাড়া ৩নং ওয়ার্ড থেকে অ্যাডভোকেট মোশাররফ হোসেন (হাতি) ১ ভোট, কাজী মঈন উদ্দীন (টিউবওয়েল) ৮ ভোট, আবুল কালাম আজাদ (বক) ১ ভোট, মো. রফিকুল ইসলাম (ঘুড়ি) ২৬ ভোট, মো. মিরাশ উদ্দিন টিফিন (ক্যারিয়ার) ৩ ভোট, মো. শহিদুল ইসলাম (উটপাখি) ১ ভোট, শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ০০ ভোট, আতিকুর রহমান জনি (তালা) ১৬ ভোট পেয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy