ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার বিজয়ী

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা

2022-10-18T13:22:29+00:00
2022-10-18T13:22:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার বিজয়ী
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১:২২ পিএম   (ভিজিট : ২৩৯)
X


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শফিকুল আলম এমএসসি (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৬৯ ভোট বেশী পেয়ে আল মামুন সরকার  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সোমবার সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।

বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ফলাফল ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলায় আল মামুন সরকার পান ৭১ ভোট ও শফিকুল আলম ৯৬ ভোট, সরাইলে আল মামুন সরকার ৫০ ও শফিকুল আলম ৬৯ ভোট, সদর উপজেলায় আল মামুন সরকার ৭৪ ও শফিকুল ৮৮ ভোট, বিজয়নগরে আল মামুন সরকার ৬৯ ও শফিকুল ৬৩ ভোট, আশুগঞ্জে আল মামুন সরকার ৭০ ও শফিকুল ৩৬ ভোট, আখাউড়ায় আল মামুন সরকার ৬৮ ও শফিকুল ১২ ভোট, কসবায় আল মামুন সরকার ৯৮ ও শফিকুল ৪৬ ভোট, নবীনগরে আল মামুন সরকার ১৮৬ ও শফিকুল ৯৭ ভোট এবং বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকার পেয়েছেন ১৩৬ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ৪৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হঢ। জেলার ৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy