বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বুলেটিন নিউজ ডেস্ক

সারাবাংলা

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে

2022-10-18T15:37:06+00:00
2022-10-18T15:37:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২২৮)
X


নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তবে এই নির্দেশনা সাময়িক বলে জানান তিনি।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, রুমা ও রোয়াংছড়ির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি সময়ে পর্যটকদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তার জন্য ইতিপূর্বে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করেছে। অভিযান শেষে পর্যটকরা আবারও ঘুরে বেড়াতে পারবেন পর্যটনকেন্দ্রগুলো।

উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানসহ পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। বর্তমানে রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় কেএনএফ নামে একটি পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে বলে সোমবার ঢাকায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy