ভান্ডারিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

মহিব্বুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া

সারাবাংলা

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ

2022-10-18T16:07:11+00:00
2022-10-18T16:07:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
মহিব্বুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৩১)
X

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ  উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা বাসির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুমানা আফরোজ প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. কামাল হোসেন, ভান্ডারিয়া মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহামুদা ইসলাম দিনাসহ আরো অনেকে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy