চট্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের যাত্রা

আফজালী রহমান, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে যাত্রা শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)

2022-10-18T16:47:25+00:00
2022-10-18T16:47:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের যাত্রা
আফজালী রহমান, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৪৭০)
X

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে যাত্রা শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলীর প্রাকৃতিক মনোরম পরিবেশে নির্মিত হয় এ মিনি স্টেডিয়াম।

হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত স্টেডিয়ামটি মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধন হয়। অনুষ্ঠানে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন ও উপস্থিত সবাইকে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়। সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, আমরা রাসেল স্মৃতি পরিষদ সভাপতি ও মনজুর আলমের দৌহিত্র নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম।

মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীন রবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, নারী কাউন্সিলর তাসলিমা নুর জাহান রুবি, নগর আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ লোকমান, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, মোস্তফা-হাকিম কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া মোদীদের জন্য এটা সুখবর যে, চট্টগ্রামে আরেকটি স্টেডিয়াম নির্মিত হলো। আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে আরো বেশি খেলোয়াড়  তৈরি হবে। চট্টগ্রাম ক্রীড়া সংস্থা থেকে সাবেক মেয়র মনজুর আলমকে শেখ রাসেলের নামে এই স্টেডিয়াম নির্মাণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সার্বিক পরামর্শসহ আমার আন্তরিকতা চলমান থাকবে। মনজুর আলম বলেন, আমি এবং আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শের একটি পরিবার। জাতির পিতা, বঙ্গমাতা ও শেখ রাসেলের আত্মার মাগফিরাতের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। আমি মনে করি এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা আমাদের দায়িত্ব। আজ তিনি নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের অনুসরন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো একজন প্রকৃত দেশপ্রেমিক। তাঁর হাত ধরে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে উন্নীত হতে সক্ষম হয়েছে।

স্টেডিয়াম উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।সূত্র জানায়, এই স্টেডিয়াম দলমত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে। ৩৩০ ফুট দীর্ঘ ও ২০০ ফুট প্রস্থের স্টেডিয়ামে গ্যালারি, ড্রেসিং রুম, চারদিকে নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে স্টেডিয়ামটি।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy