টেকনাফে বিদেশী মাদকসহ সিএনজি আটক

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

কক্সবাজারে টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে ১৪৩ বোতল বিদেশী মদ ও ২০৫ ক্যান বিয়ার সহ একটি সিএনজি জব্দ

2022-10-18T17:12:05+00:00
2022-10-18T17:12:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেকনাফে বিদেশী মাদকসহ সিএনজি আটক
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:১২ পিএম   (ভিজিট : ২৩৬)
X

কক্সবাজারে টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে ১৪৩ বোতল বিদেশী মদ ও ২০৫ ক্যান বিয়ার সহ একটি সিএনজি জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার মো. আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ বাজার শাপলা চত্বর এলাকায় সাবরাং হতে টেকনাফ বাজারের আসা একটি সিএনজিতে তল্লাশী চালায়, এসময় সিএনজি ড্রাইভার ও পাচারকারীরা পালিয়ে যায়। 

পরবর্তীতে সিএনজিতে তল্লাশী চালিয়ে ৮টি নীল রংয়ের বস্তা হতে ১৪৩ বোতল বিদেশী মদ (গ্রান্ডরয়েল) এবং ২০৫ ক্যান বিয়ার (আন্দামান ও ডায়াব্লো)সহ সিএনজিটি জব্দ করা হয়। জব্দকৃত সিএনজি, বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy