শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সারাবাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে

2022-10-18T18:42:43+00:00
2022-10-18T18:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৫৮)
X


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই নারীর নাম ফেরদৌসী। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভাঙার ব্যবস্থা করেন। এ সময় ফেরদৌসীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy