নান্দাইলে বোনের প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল

সারাবাংলা

ময়মনসিংহের নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সজীব মিয়া (১৬) এক কিশোর খুন হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় প্রেমিকার

2022-10-18T19:01:22+00:00
2022-10-18T19:01:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নান্দাইলে বোনের প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন
শেখ জহিরুল ইসলাম, নান্দাইল
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২৬৭)
X

ময়মনসিংহের নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সজীব মিয়া (১৬) এক কিশোর খুন হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিকার ভাইয়ের হাতে খুন হলেন এই যুবক।

সোমবার  (১৭ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব মিয়া নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের কৃষক মো. নাজিম উদ্দিনের পুত্র। মঙ্গলবার (১৮ অক্টোবর) নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সজিবের সাথে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের সুলতানের মেয়ে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের টানে সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে সজিব তার বন্ধু তাওহীদকে নিয়ে প্রেমিকা সাদিয়ার সাথে দেখা করতে যান। পরে সন্ধ্যার দিকে প্রেমিকার বড় ভাই সজিবের বুকে ও গলায় ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় সজিবকে সিএনজি করে বীরকামটখালী দক্ষিণ বাজারে নিয়ে আসে তাওহীদ। পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহত সজিব তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে ক্ষোভের জেরে মেয়ের বড় ভাই এ ঘটনা ঘটায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের কেউ এখনো কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy