ভারতে পাচারকালে যশোর সীমান্তে সাড়ে ১২ কেজি সোনা জব্দ

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিস সোনার

2022-10-18T19:04:16+00:00
2022-10-18T19:04:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতে পাচারকালে যশোর সীমান্তে সাড়ে ১২ কেজি সোনা জব্দ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৭:০৪ পিএম   (ভিজিট : ২৩৭)
X


ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এসময় সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে সোনার চালানসহ তাকে আটক করা হয়। আটক সাজু যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

বিজিবি জানায়, যশোরের ঝিকরগাছা ব্যাংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাবে এমন গোপন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬টি সোনার বার জব্দ করা হয়, যার ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। এই সোনার মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোনার বার জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনা পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোনা জব্দের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy