মঠবা‌ড়িয়ায় বিপুল প‌রিমান মাদকসহ গ্রেপ্তার ৫

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে এবং ডিবি (দক্ষিণ) গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে

2022-10-19T10:25:51+00:00
2022-10-19T10:25:51+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মঠবা‌ড়িয়ায় বিপুল প‌রিমান মাদকসহ গ্রেপ্তার ৫
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১০:২৫ এএম   (ভিজিট : ২২২)
X


পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে এবং ডিবি (দক্ষিণ) গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমান মাদকসহ পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার রাত সা‌ড়ে আটটার দি‌কে মঠবা‌ড়িয়া পৌর শহ‌রের ৩ নং ওয়ার্ড (দ‌ক্ষিণ মিঠাখালী) স্লুইজ গেট এলাকার রত্তন হাওলাদা‌রের বাসভব‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ২৫০০ পিচ ইয়াবা, ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইস, সা‌ড়ে চার কে‌জি গাঁজা, মাদক পরিমাপের ইলেকট্রিক নিক্তি, মাদক বিক্রয়ের নগদ টাকা-৪৫০০০ উদ্ধার ক‌রে। এসময় পু‌লিশ পাঁচজন‌কে আটক ক‌রে। আটককৃতরা হ‌লো স্লুইজ‌গেট এলাকার মৃত হো‌সেন হাওলা‌দা‌রের ছে‌লে রত্তন হাওলাদার (৬৫), স্ত্রী নুর জাহান বেগম (৬০), মেয়ে আসমা আক্তার (২৩), ছেলে আবুল বাশার (৩০) এবং আঙ্গুলকাঁটা গ্রা‌মের হারুন হাওলাদা‌রের ছে‌লে মাহাবুব হাওলাদার (৩২) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, এরা দীর্ঘদিন ধ‌রে মাদক ব‌্যবসা ক‌রে আস‌ছে। বিগত দি‌নে ক‌য়েকবার মাদকসহ গ্রেপ্তার হ‌লেও জা‌মি‌নে ছাড়া পে‌য়ে পুণরায় মাদক ব‌্যবসায় জড়ি‌য়ে প‌ড়ে। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

মঠবা‌ড়িয়া থানার অ‌ফিসার ইন চার্জ নূরুল ইসলাম বাদল জানান, আটককৃত‌দের বিরু‌দ্ধে মাদক নিয়ন্ত্রণ আই‌নে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। 

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy