বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুদিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক সংগঠন।মালিক শ্রমিক নেতারা জানান,

2022-10-19T13:02:55+00:00
2022-10-19T13:02:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১:০২ পিএম   (ভিজিট : ২৫৭)
X


খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুদিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক সংগঠন।

মালিক শ্রমিক নেতারা জানান, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আগামী ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

সমাবেশ উপলক্ষ্যে সারা দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসবেন। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরেই পরিবহণ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বাধায় বিএনপির সমাবেশকে ঠেকাতে পারবে না। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নেতাকর্মীরা যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকবে। তার পরও আমরা বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য মোটর মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানাই।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy