নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, তিন জেলের কারাদণ্ড

কাজী সোলায়মান সুমন, (ঝালকাঠি) জেলা প্রতিনিধি,

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন

2022-10-19T15:45:26+00:00
2022-10-19T15:45:26+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, তিন জেলের কারাদণ্ড
কাজী সোলায়মান সুমন, (ঝালকাঠি) জেলা প্রতিনিধি,
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৫০)
X

ঝালকাঠির নলছিটিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

দণ্ডিত জেলেরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর দপদপিয়া এলাকার মোসলেম মীরের ছেলে মিজন মীর (৩০) একই এলাকার হোচেন আলী খন্দকারের ছেলে সুরুজ খন্দকার (২৬) ও মগর ইউনিয়নের রুস্তম খানের ছেলে রবিউল খান (২৪) নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে  ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের জেল প্রদান করা হয়েছে হয়েছে। এ নিয়ে মোট ৫ জনকে জেল দেওয়া হয়েছে।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy