শ্রীমঙ্গলে ভোক্তা আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অনিয়মের দায়ে শ্রীমঙ্গলের ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

2022-10-19T16:28:38+00:00
2022-10-19T16:28:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ভোক্তা আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৪:২৮ পিএম   (ভিজিট : ২৫৮)
X


মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অনিয়মের দায়ে শ্রীমঙ্গলের ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (১৯ অক্টোবর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুনা বাজার, চৌমুহনা, হাজীপুর রোড, হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গা মনিটরিং, সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্যপণ্য, সয়াবিন তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বরুনা বাজারে অবস্থিত মেসার্স শাহজালাল মটরসকে ৩ হাজার টাকা, হাজীপুর রোডে অবস্থিত তালুকদার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy