প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৫:৫১ পিএম (ভিজিট : ২৫৪)

X
নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়৷
জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
ব্রিফিংয়ে জানানো হয়, ২২ অক্টোবর দুপুর ২টায় শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত পুরুষদের এবং রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্ত মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।
বাবু/জেএম