হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মুকছেদ আলী (৩৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার

2022-10-19T19:19:16+00:00
2022-10-19T19:21:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৭:১৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২২ ৭:২১ পিএম  (ভিজিট : ২২৬)
X

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মুকছেদ আলী (৩৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুকছেদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত মুকছেদ আলী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (শাহজাদপুর সার্কেল) উল্লাপাড়ার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামে মুকছেদ আলীর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ৩শ গ্রাম হেরোইন উদ্ধারসহ মুকছেদ আলীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মুকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy