মাদারীপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনিতে ট্রলির চাপায় মো. সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সামিউল উপজেলার এনায়েতনগর

2022-10-19T20:04:35+00:00
2022-10-19T20:04:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৩১)
X

মাদারীপুরের কালকিনিতে ট্রলির চাপায় মো. সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সামিউল উপজেলার এনায়েতনগর এলাকার মৌলভীকান্দি গ্রামের কালু সিকদারের ছেলে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রলি চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন নিহত শিশু সামিউলের পরিবার। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু সামিউল তার বাড়ির পাশের রাস্তায় একা খেলতেছিল। এসময় একটি ট্রলি এসে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত শিশুর স্বজন মাইনুল জানান, শিশু সামিউলকে অবৈধভাবে একটি ট্রলি চাপা দিয়ে মেরে ফেলেছে। আমরা ওই চালকের বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন জানান, শিশু সামিউলের ট্রলির চাপায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy