আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোবাইল

2022-10-19T20:29:16+00:00
2022-10-19T20:30:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৮:২৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২২ ৮:৩০ পিএম  (ভিজিট : ২৫২)
X

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ডাকাত সর্দার আলমগীর শেখ, একই উপজেলার শরিফ মোল্লা, শিবালয় উপজেলার সাইফুল ইসলাম, জাহিদ মোল্লা, ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাদেক মাতব্বর ও সাভার উপজেলার রাজিব হোসেন।

পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, গত ৩০ জুলাই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে বাইপাইল থেকে যাত্রীবেশে উঠে পড়েন ছয় ডাকাত। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে চালককে ছুরিকাঘাত করে বাসটি নিয়ন্ত্রণে নেন ডাকাতরা। এ সময় যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে দুই লাখ ১৫ হাজার টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। 

পরে বাসটি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-বগুড়া মহাসড়কের পরিবর্তে ঢাকা-পাবনা মহাসড়কের দিকে রওনা হন। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলগেট এলাকায় বাসটি ফেলে পালিয়ে যান ডাকাতরা।  পুলিশ সুপার বলেন, এ ঘটনায় উল্লাপাড়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করা হয়। মামলার পর জেলা গোয়েন্দা শাখা ও উল্লাপাড়া থানা পুলিশের যৌথ টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ, ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy