বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৯:১৬ পিএম (ভিজিট : ৪৩৯)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মানাধীন ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় নাঈম ( ২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই এলাকার আব্দুল আজিজ মাষ্টারের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, নাইম বিকালে পাশের বাড়ির একটি নির্মানাধীন ভবনে বৈদ্যুতিক কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ স্পৃষ্ট নাইমকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতাল আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বাবু/জেএম