হানিফ ফ্লাইওভার থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপর থেকে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা

2022-10-19T21:23:47+00:00
2022-10-19T21:23:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হানিফ ফ্লাইওভার থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৯:২৩ পিএম   (ভিজিট : ২৪২)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপর থেকে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী সুমন বলেন, আমি হানিফ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ উপর থেকে অজ্ঞাতনামা এক যুবক নিচে পড়ে যান। পরে থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তার মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy