বে-টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল ড্রেজিং নিয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ।

2022-10-19T21:37:52+00:00
2022-10-19T21:37:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বে-টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২৩২)
X

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল ড্রেজিং নিয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে এ চুক্তি সাক্ষর হয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল ড্রেজিংয়ের ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ড্রয়িং, প্রাক্কলন ও দরপত্র দলিল তৈরিতে কাজ করবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, শেলহর্ন ইঞ্জিনিয়ার্স শেলক্রাফট এমবিএইচের প্রতিনিধি ম্যানফ্রেড ভস, কেএস কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বে-টার্মিনাল চট্টগ্রাম বন্দরের একটি স্বপ্নের প্রকল্প। এ প্রকল্পের ব্রেক ওয়াটার ও ক্যাপিটাল ড্রেজিংয়ের ডিটেইল ড্রয়িং ডিজাইনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান আগামী ৬ মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে। এরপর আমরা মূল কাজে এগোতে পারব।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy