২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ক্রেন উল্টে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার

2022-10-20T15:29:43+00:00
2022-10-20T15:29:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬৬)
X


গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ক্রেন উল্টে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশনে স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন-অর রশিদ জানান, সাতখামাইর রেলস্টেশনে রেললাইন মেরামতের জন্য স্লিপার আনা হয়। ওই স্লিপার ক্রেন দিয়ে আনলোড করার সময় ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে পড়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্রেনটি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাওরাইদ ও শ্রীপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy