প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮:২৮ পিএম (ভিজিট : ২০৯)

X
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই মারা যান।
তবে আমরা তাদের পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের সাথে দুটি পরিবার যোগাযোগ করেছে। তারা জানিয়েছেন, একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। তারা দুজনেই ধান ব্যবসায়ী।
তবে আত্মীয়রা থানায় আসার পর আমরা তাদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হতে পারব। তাদের মরদেহ থানায় রয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় আছে।
বাবু/জেএম