শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে

2022-10-20T21:03:28+00:00
2022-10-20T21:03:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৭১)
X

শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সন্ধ্যা ৭ টার দিকে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মসজিদ মার্কেটের পাশে হঠাৎ একটি অজগর সাপ দেখে স্হানীয় লোকজন শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে আজ রাত ৮ টার দিকে জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বনকর্মীদের নিয়ে সাপটিকে বন্যপ্রাণী কার্যালয়ে নিয়ে আসেন।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, অজগরটি সুস্হ রয়েছে। আপাতত বন্যপ্রাণী কার্যালয়ে রাখা হয়েছে। এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy