লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা

2022-10-21T11:01:50+00:00
2022-10-21T11:01:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১১:০১ এএম   (ভিজিট : ২৫১)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরই খালের ব্রীজের পাশে, আফিয়া বড় চর,ও দক্ষিণ পহরচান্দা থেকে পৃথকভাবে ১৫ হাজার ঘনফুট এবং চুনতি ইউনিয়নের মোসকাইন্যা খাল থেকে ১১ হাজার ঘনফুটসহ মোট ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং ২টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে থানার এস আই রুহুল আমিন, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy