আখাউড়ায় ১০০ বোতল স্কফ সিরাপসহ যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক জেলা সদরের রামরাইল এলাকার মো. রফিক (পান

2022-10-21T16:06:18+00:00
2022-10-21T16:06:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ১০০ বোতল স্কফ সিরাপসহ যুবক আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৪:০৬ পিএম   (ভিজিট : ৪০৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক জেলা সদরের রামরাইল এলাকার মো. রফিক (পান ভান্ডারির) ছেলে মো. ইউসুফ(২৫)। 

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার উপ পরিদর্শন (এসআই) আবু ছালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে পৌর এলাকার বাইপাস রেল গেইট সংলগ্ন থেকে তাকে আটক করে। এসময় আটকৃতের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ১০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মাদক জতীয় ১০০ বোতল স্কফ সিরাপসহ মো. ইউসুফকে আটক করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy