বগুড়ার শিবগঞ্জে গাঁজা ফেনসিডিলসহ ৬ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিনজন এবং ৬৪ বোতল ফেনসিডিল সহ তিনজন

2022-10-21T17:50:11+00:00
2022-10-21T17:50:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ার শিবগঞ্জে গাঁজা ফেনসিডিলসহ ৬ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ২৭৬)
X


বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিনজন এবং ৬৪ বোতল ফেনসিডিল সহ তিনজন মোট ছয়জন মদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, নড়াইল জেলার পাখিমারা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে রমজান আলী (২৪), খুলনা জেলার তেরখাদা থানার সাচিয়াদহ গ্রামের নেপাল বিশ্বাস এর পুত্র জীবন বিশ্বাস (২২), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি গ্রামের মোবারক আলীর ছেলে হাফিজুর রহমান (২৪), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঁঠাল ডাঙ্গা গ্রাম শিশুর হকের ছেলে শাহজাহান (২২), একই এলাকার আলিমুদ্দিনের ছেলে মামুন (২১) এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার সাহেব আলীর পুত্র আবুল খায়ের (১৯)। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানিয়েছে, পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল এর নেতৃত্বে  এসআই মোঃ মনোয়ারুল ইসলাম এবং এসআই মোঃ রিপন মিঞাসহ চৌকস টিমের সমন্বয়ে ২২ অক্টোবর ভোর রাতে মোকামতলা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি পৃথক বাস তল্লাশি করে উপরোক্ত মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মন্জজুরুল ইসলাম জানয়ন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায়  মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy