দেশে সেপ্টেম্বরে চা উৎপাদনে নতুন রেকর্ড

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশের চা-শিল্পে সেপ্টেম্বর (২০২২) মাসে ১৪.৭৪ মিলিয়ন কেজি অর্থাৎ ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদিত

2022-10-21T17:52:31+00:00
2022-10-21T17:52:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশে সেপ্টেম্বরে চা উৎপাদনে নতুন রেকর্ড
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩২০)
X


দেশের চা-শিল্পে সেপ্টেম্বর (২০২২) মাসে ১৪.৭৪ মিলিয়ন কেজি অর্থাৎ ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। যা অতীতের যে কোনো মাসের উৎপাদন রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ চা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ চা বোর্ড জানায়, অনুকূল আবহাওয়া, ভর্তুকি মূল্যে সার বিতরণ, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত মনিটরিং, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টার ফলে গত আগষ্টের শ্রমিক কর্মবিরতির ধকল কাঁটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের চা শিল্প।

গত বছর (২০২১) সেপ্টেম্বরের তুলনায় এ বছরের (২০২২) সেপ্টেম্বরে প্রায় ১৭% চা উৎপাদন বেশি হয়েছে। এর আগে মাস ভিত্তিক উৎপাদনের সর্বশেষ রেকর্ড হয়েছিলো গত বছরের (২০২১) অক্টোবর মাসে। গত অক্টোবরে (২০২১) ১৪.৫৮ মিলিয়ন কেজি অর্থাৎ ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিলো।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন, 'এ বছর আগস্ট মাসে শ্রমিক কর্মবিরতির কারণে উৎপাদন কিছুদিন বন্ধ থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয় এবং বাগানের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু হয়। এছাড়াও প্রয়োজনীয় বৃষ্টিপাত, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা, নিয়মিত বাগান মনিটরিং, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও শ্রমকল্যাণ নিশ্চিতকরণের ফলে এ বছর চায়ের উৎপাদন অনেক ভালো । সেপ্টেম্বর মাসে রেকর্ড উৎপাদন চা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা'।

সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বাগান মালিক, চা ব্যবসায়ী ও চা শ্রমিকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে চা শিল্পের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে বলেও তিনি বলেন।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম নয় মাসে ( ১ জানুয়ারি ২০২২  থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২) দেশের ১৬৭টি চা  বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগানে ৬৩.৮৩ মিলিয়ন কেজি অর্থাৎ ৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy