ডোমারে ইদ্রিস হত্যা মামলার ২ আসামি কারাগারে

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে ইদ্রিস আলী (৬৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে

2022-10-21T17:51:44+00:00
2022-10-21T17:51:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ইদ্রিস হত্যা মামলার ২ আসামি কারাগারে
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪৬৩)
X

নীলফামারীর ডোমার উপজেলায় দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে ইদ্রিস আলী (৬৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি উপজেলার হরিণচড়া ইউনিয়নের হাসিকুল ইসলাম কবিরাজ (৫০) ও তার মা হাচেনা বানু (৬৫)।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার আধা ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি হাসিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তখন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা করা হয়। সে সুস্থ হলে শুক্রবার দুপুর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে গত বুধবার বিকেলে হাচেনা বানুকে তার নিজ বাড়ি হতে পুলিশ গ্রেফতার করে বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। দ্রুত আসামি গ্রেফতার করায় ডোমার থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সেই সাথে দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবী জানিয়েছে তারা।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী  জানান, হত্যার ঘটনার সাথে সাথে প্রধান আসামী ও পরদিন আরেক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত আছে। 

বাবু/এসআর






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy