৫ জন জেলেকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দিল ভ্রাম্যমাণ আদালত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ফেনী নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২১অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে

2022-10-21T20:00:20+00:00
2022-10-21T20:00:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ জন জেলেকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দিল ভ্রাম্যমাণ আদালত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৮:০০ পিএম   (ভিজিট : ২৫৩)
X


প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ফেনী নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত।  শুক্রবার (২১অক্টোবর) দুপুরে  পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি)  অনীক চৌধুরী।

বেআইনি ভাবে ইলিশ আহরনের অভিযোগে ৫জন জেলে কে আটক করে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ৪০কেজী ইলিশ মাছ সহ মোট ৫০কেজী সামুদ্রিক মাছ ও ৩হাজার মিটার জাল এবং ২টি নৌকা করা হয়। 
জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয় মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়, মাছ ধরার কাজে ব্যবহারিক নৌকা স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী উপজেলা মৎস্য অফিসার তূর্য সাহা। অভিযানে সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যগণ সহ মৎস্য বিভাগের লোকজন অংশ গ্রহন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy