মাটিরাঙ্গায় ২১লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন(৪০বিজিবি) পলাশপুর জোন'র অধীনস্থ অযোধ্যা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও

2022-10-21T20:32:26+00:00
2022-10-21T20:32:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় ২১লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৭৬)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন(৪০বিজিবি) পলাশপুর জোন'র অধীনস্থ অযোধ্যা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রীপিস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন(৪০বিজিবি) পলাশপুর জোন এর অধীনস্থ অযোধ্যা বিওপি হতে নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টহল পরিচালনা করে আনুমানিক ৩'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তরুনীপাড়া তেঁতুল গাছ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৬বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন বিভিন্ন প্রকারের সর্বমোট ৭১টি ভারতীয় শাড়ী এবং ২৯৭টি ভারতীয় থ্রীপিস এর সিজার মূল্য ২১লক্ষ, ৩৮হাজার টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবি‘র অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy