খুলনায় বিএনপি মহাসচিব, স্লোগানে মুখর সমাবেশস্থল

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে খুলনায় পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ অক্টেবর) রাত ১০টার দিকে

2022-10-21T23:10:40+00:00
2022-10-21T23:10:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বিএনপি মহাসচিব, স্লোগানে মুখর সমাবেশস্থল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১১:১০ পিএম   (ভিজিট : ২৩০)
X


বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে খুলনায় পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ অক্টেবর) রাত ১০টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে গাড়িবহর নিয়ে হাজির হন তিনি।  গাড়ি থেকে নেমে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় নেতা-কর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সেখানে নেতা-কর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী খুলনায় এসেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে।

সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন ও লঞ্চ বন্ধ করে দেওয়ায় বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেল, হেঁটেসহ বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতা-কর্মীরা।

দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলন করে বলেন, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সমাবেশ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনদাবির সমর্থনে আন্দোলনে শহীদ পাঁচ সহকর্মী হত্যার বিচারের দাবিতে, এই সমাবেশ দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে। যেকোনো মূল্যে এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশকে বানচাল করতে বিভাগজুড়ে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চঘাট, ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে ৬০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শতবাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, বাড়ি-বাড়ি তল্লাশি, অব্যাহত হুমকি প্রদর্শন করে চলেছে। প্রকাশ্যে রামদা হকিস্টিকসহ অস্ত্রের মহড়া দিচ্ছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, কোনোভাবেই গণসমাবেশ ঠেকানো যাবে না। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy