সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত

সারাবাংলা

পাবনার সাঁথিয়া উপজেলায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া

2022-10-22T11:03:45+00:00
2022-10-22T11:03:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১১:০৩ এএম   (ভিজিট : ২৪৪)
X


পাবনার সাঁথিয়া উপজেলায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের ফরমান আলী (৩০) ও তার শ্যালিকা মাহবুবা ইয়াসমীন(২০)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মাধুপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসহাক আলী বলেন, ফরমান আলী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার শ্যালিকাও আরেক কারখানায় কাজ করতেন। তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই মারা যান।

এসআই আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেওয়ায় কিংবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy