আখাউড়ায় শীর্ষ মাদক কারবারি শাহনেওয়াজ আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:৩১ পিএম (ভিজিট : ১৩২৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি শাহনেওয়াজ খন্দকারকে (৩৭) আটক করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে আখাউড়া থানার এস আই মো. মহিন উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহনেওয়াজ খন্দকার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের খন্দকার বাড়ির মৃত আব্দুল খালেক খন্দকারের ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে জানান, শাহনেওয়াজ খন্দকার আখাউড়া থানা পুলিশের তালিকাভুক্ত এবং উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি। মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তার বিরুদ্ধে আখাউড়া থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। আটকের পর শনিবার দুপুরে শাহনেওয়াজকে আদালতে পাঠানো হয় বলেও জানান ওসি মো. আসাদুল ইসলাম।
বাবু/এসআর