বরিশালে থেকে সরকার পতনের আন্দোলন শুরু : সেলিমা রহমান

বলিশাল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই গণসমাবেশ থেকে

2022-10-22T16:48:03+00:00
2022-10-22T16:49:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে থেকে সরকার পতনের আন্দোলন শুরু : সেলিমা রহমান
বলিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:৪৮ পিএম  আপডেট: ২২.১০.২০২২ ৪:৪৯ পিএম  (ভিজিট : ২৪৫)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তাই যে কোনো মূল্যে সরকার পতনের ওই সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।’

শনিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণসমাবেশের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহের গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ করে দিয়েও মানুষের স্রোত থামাতে পারছেন না। যত বাধা-প্রতিবন্ধকতা আসুক সেটি উপেক্ষা করে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিভাগীয় গণসমাবেশে সফল করতে হবে।

হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির মিডিয়া সেল প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহসহ বরিশাল মহানগর ও বিভাগের ছয় জেলার সভাপতি সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy