বগুড়ায় নিরপদ সড়ক দিবস উদযাপন

বগুড়া ব্যুরো

সারাবাংলা

হোক শপথ, করব সড়ক নিরাপদ! এই স্লোগানের মধ্য দিয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়ার উদ্যোগে বগুড়ার শহরের বিভিন্ন সড়কে

2022-10-22T17:03:37+00:00
2022-10-22T17:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় নিরপদ সড়ক দিবস উদযাপন
বগুড়া ব্যুরো
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৬৫)
X

হোক শপথ, করব সড়ক নিরাপদ! এই স্লোগানের মধ্য দিয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়ার উদ্যোগে বগুড়ার শহরের বিভিন্ন সড়কে স্পিড বেকারে রংয়ের কাজ ও সচেতনতা মূলক প্রচারণা করা হয়েছে। শহরের অন্যান্য সড়কে ‌জেব্রা ক্রসিংয়ের কাজ ও ‌এর মাধ্যমে করা হয়। মূলত আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে এ কার্যক্রমের আয়োজন করে উক্ত সংগঠনটি।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সাতমাথায় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা মূলক প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। এর আগে স্পিড বেকারে রংয়ের কাজ ও সড়কে ‌জেব্রা ক্রসিংয়ের কাজে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন সাব্বির, ইয়ামাহা মার্কেটিং অফিসার‌ হাবিবুল্লাহ মেছবাহ, সিনিয়র সার্ভিস ম্যানেজার উত্তম কুমার, পরিবেশক মানিক আলী, জুলকার নাইম ও নুর আলম এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সংগঠনের ‌প্রায় ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বগুড়া শহরের বিভিন্ন সড়কে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy