পিরোজপুরে ৭ দফা দাবিতে গণঅনশন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে নিয়ে ৭ দফা

2022-10-22T17:20:49+00:00
2022-10-22T17:20:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে ৭ দফা দাবিতে গণঅনশন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:২০ পিএম   (ভিজিট : ২৯৮)
X

‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে নিয়ে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ এবং সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপূর্ণসহ। ৭ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে মঠবাড়িয়ায় এ কর্মসূচি পালন করেছে। 

শনিবার (২২ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রতন, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শিবু সাওজাল, এডভোকেট দিলীপ পাইক, শিক্ষক কাজল দাশ, পার্থ বেপারী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছে কিন্তু নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কোনটি পূরণ করেনি। এই দেশ সবার, সব জাতির মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একই দেশে জন্মগ্রহণ করে রাষ্ট্রের প্রতিটি কাজে সমদায়িত্ব পালন করলেও আমরা কেন আজ বারবার একটি কথা দিয়েই বিবেচিত হই সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুর তিরস্কার নিয়ে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে।

বক্তারা আরও বলেন ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। তাই আমরা সোচ্চার ও দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই। সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহারের সঠিক বাস্তবায়ন চাই। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy