প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:৩১ পিএম (ভিজিট : ২৭৭)

X
‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতীয় সড়ক নিরাপদ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনরে আয়োজনে পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সকড় প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, থানা প্রতিনিধি এস আই আরজু মিয়া, অটোরিক্সা মালিক সমিতির প্রতিনিধি, মুস্তফিজুর রহমান, শহীদ শেখ, ছাত্তার মেম্বর প্রমুখ।
আলোচনা সভায়, সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ জনগন পরিবহন-মালিক-শ্রমিকসহ সকলকে সচেতন ও সড়ক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ২০১৭ সাল থেকে নানান আয়োজনে দিবসটি জাতীয় ভাবে পালিত হচ্ছে।
বাবু/জেএম