মৌলভীবাজারে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

2022-10-22T17:58:51+00:00
2022-10-22T18:08:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:৫৮ পিএম  আপডেট: ২২.১০.২০২২ ৬:০৮ পিএম  (ভিজিট : ৩০৩)
X

মৌলভীবাজারে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায়।

শনিবার (২২ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় চিনির বাজারে মনিটরিং, সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত সানি ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মাহদি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী পরিচালক মো. আল আমিন জানান, মৌলভীবাজার জেলার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর বাজারসহ বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে খোলা চিনির সরকার নির্ধারিত দাম কেজি প্রতি ৯০ টাকা এবং প্যাকেট কেজি প্রতি ৯৫ টাকা থাকলেও অতিরিক্ত দামে চিনি বিক্রির প্রমাণ পাওয়া যায়।

তিনি আরো জানান, অভিযানে খুচরা ব্যবসায়ী বলছে পাইকারী ব্যবসায়ী দাম বেশি নিচ্ছে। পাইকারি ব্যবসায়ী বলছে কোম্পানি দাম বেশি নিচ্ছে। এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় করা এবং ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy