কালিহাতীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই- ধর্ম যার যার রাষ্ট্র সবার শ্লোগানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য

2022-10-22T18:03:34+00:00
2022-10-22T18:03:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:০৩ পিএম   (ভিজিট : ৪০২)
X

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই- ধর্ম যার যার রাষ্ট্র সবার শ্লোগানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে গণঅনশন কর্মসূচি পালন করেছেন কালিহাতী উপজেলা শাখার নেতা-কর্মীরা।  

শনিবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকে বিভিন্ন দাবিতে শুরু হওয়া এ অনশন কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে, ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি-সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন।

পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সমঅধিকার বাস্তবায়ন। এসময় গণঅনশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুদীপ কুমার দত্ত মানু, সাংগঠনিক সম্পাদক প্রবাল ভট্টাচার্য, সম্মানিত সদস্য চন্ডী চরণ তালুকদার, কালিহাতী পৌর শাখার সভাপতি সুশান্ত ঘোষ, এলেঙ্গা পৌর শাখার সভাপতি অক্ষয় কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শুকুমার ঘোষ ও কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সিনিয়র সহ-সভাপতি শাওন সাহা চৌধুরী সাধনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy