ঈশ্বরদীর আলোচিত টাকা ছিনতাই মামলার রহস্য উদঘাটন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

গত ৫ মে ২০২০ সকাল সাড়ে দশটার দিকে ঈশ্বরদীর পাকশীতে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লি., সিএনজি ফিলিং ষ্টেশন রুপপুর শাখার

2022-10-23T16:08:07+00:00
2022-10-23T16:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীর আলোচিত টাকা ছিনতাই মামলার রহস্য উদঘাটন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:০৮ পিএম   (ভিজিট : ২৫২)
X

গত ৫ মে ২০২০ সকাল সাড়ে দশটার দিকে ঈশ্বরদীর পাকশীতে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লি., সিএনজি ফিলিং ষ্টেশন রুপপুর শাখার ১২ লাখ সাতান্ন হাজার  টাকা জনতা ব্যাংক ঈশ্বরদী শাখায় জমা প্রদান করতে যাওয়ার পথে জয়নগর আইকে রোডস্থ ওয়াবদা গেটের ২৫০ গজ উত্তরে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার প্রায় আড়াই বছর পর মূল রহস্য উদঘাপন করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিআইবি) পাবনা শাখা। 

ছিনতাই ঘটনার পরদিন  এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ বিসিক শিল্প নগরী কুষ্টিয়ার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানার মামলাটি রুজু করেন। মামলাটি তদন্ত করে ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত টাকা রাখার ষ্টিলের ফাইল কেবিনেট বক্স উদ্ধার করেছে পিবিআই, পাবনা। মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মো. জাকির হোসেন, পিতা-মৃত আজিজুর রহমানকে গত ১৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক লক্ষী কান্তরায় বলেন, মামলার ঘটনার ১ দিন পূর্বে এমআরএস লিঃ কুষ্টিয়া এর হিসাব বিভাগের ম্যানেজার তাকে মামলার ঘটনার দিন টাকা জনতা ব্যাংকে পে-অর্ডার করতে বলে। এমআরএস ফিলিং ষ্টেশন লিঃ কুষ্টিয়া এর ইনচার্জ মাসুদ সাহেব ফোন দিয়ে টাকা জনতা ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার করতে বলে।  এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ সিএনজি ফিলিং ষ্টেশন রুপপুর ঈশ্বরদী পাবনার সিনিয়র ইনচার্জ মো. জাকির হোসেন উক্ত টাকা জনতা ব্যাংকে দেওয়ার জন্য রওনা হওয়ার পূর্বে ফিলিং ষ্টেশনে তার রুমের মধ্যে ব্যবহৃত স্টিলের ফাইল কেবিনেট বক্সে টাকা আত্মসাৎ করার জন্য রাখে। আসামি ব্যাগের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সিএনজি ফিলিং ষ্টেশন থেকে বের হয়ে তার ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল যোগে জয়নগর আইকে রোডস্থ ওয়াবদা গেটের ২৫০ গজ উত্তরে পাকা রাস্তাার উপর ছিনতাইয়ের নাটক রচনা করে। তিনি আরও বলেন, আসামি আত্মসাৎকৃত টাকা গত প্রায় আড়াই বছর যাবৎ সাংসারিক কাজে ব্যয় করেছেন ফলে উক্ত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আসামি মো. জাকির হোসেন নিজেকে এবং ঘটনার সাথে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পাবনা জেলার পিবিআই পুলিশ সুপার জনাব মো. ফজলে এলাহী বলেন তদন্তে প্রাপ্ত আসামি মো. জাকির হোসেন (৪১) স্বীকারোক্তি মোতাবেক পাবনা জেলায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের টাকা রাখার স্টিলের ফাইল কেবিনেটটি এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ সিএনজি ফিলিং ষ্টেশন রূপপুর ঈশ্বরদী পাবনার ইনচার্জ এর ব্যবহৃত রুমের ভিতর থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy