বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী

2022-10-23T20:42:38+00:00
2022-10-23T20:42:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ
বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৮:৪২ পিএম   (ভিজিট : ২২৯)
X

খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের বাদী হয়ে মামলাটি করেন। খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে এ মামলা দায়ের করেন তিনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শনিবার দুপুর ১টায় আসামিরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এজাহারে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুল, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতন, ইকবাল খন্দকার, কাজী মাইনুলসহ ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করা হবে। এর আগে শনিবার দুপুরে খুলনা রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে রাতে খুলনার রেলওয়ে থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। 

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy