লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো.আজম, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৩৫) নামক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার

2022-10-23T21:01:02+00:00
2022-10-23T21:01:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মো.আজম, লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৯:০১ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৩৫) নামক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা কারাগারে প্রধান ফটকের সামনে মর্মান্তিক অই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যাংক কর্মকর্তা।

নিহত ইব্রাহিম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজ পাড়া রাঢ়ী কান্দি গ্রামের আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর থেকে তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জ যাচ্ছিলেন। জেলা কারাগারের সামনে পৌঁছলে, তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল, তবুও তার মুখমন্ডল থেঁতলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর (সার্কেল) এএসপি মো. সোহেল রানা, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলমসহ প্রমুখ। ওসি মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি একটি ব্যাংকের কর্মকর্তা ও শরিয়তপুর জেলার বাসিন্দা, তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক পিকআপ ভ্যান আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের  ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy