আখাউড়ায় কেড়ির বড়ি খেয়ে যুবকের মৃত্যু

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেড়ির বড়ি খেয়ে আলামিন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নয়াদিল মধ্যপাড়ার ইউসুফ মিয়ার ছেলে।

2022-10-23T21:25:06+00:00
2022-10-23T21:25:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় কেড়ির বড়ি খেয়ে যুবকের মৃত্যু
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৯:২৫ পিএম   (ভিজিট : ১১৪২)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেড়ির বড়ি খেয়ে  আলামিন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  সে উপজেলার নয়াদিল মধ্যপাড়ার ইউসুফ মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের লোকজন  জানায়, রোববার (২৩ অক্টোব) সকালের দিকে সবার অজান্তে আলামিন চালের পোকা মারার ওষুধ খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। 

কিছুক্ষন পর বাড়িতে  ফিরে এসে  সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার পর রোগীর স্টোমাক ওয়াশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতলে আনতে অনেক দেরী হয়ে যাওয়ায় শরীরে বিষ শোষণ হয়ে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy