নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতি হিসেবে আবদুল

2022-10-24T00:03:11+00:00
2022-10-24T00:03:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:০৩ এএম   (ভিজিট : ২৮৮)
X

সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতি হিসেবে আবদুল হাই ও সাধারণ সম্পাদক পদে আবু হাসনাত শহীদ বাদলকে পুনরায় বহাল রাখা হয়েছে। এছাড়াও ত্যাগীদের মূল্যায়ন করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতারা।

রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ষষ্ঠতম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই কমিটির ঘোষণা দেন।

এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তাৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেছিলেন কেন্দ্র। এর ১৩ মাস পর ২০১৭ সালের ২৫ নভেম্বর ৬টি পদ শূন্য রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy