বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের চার তলা থেকে পড়ে মো. সোলেমান হোসেন (২৫) নামে

2022-10-24T00:06:45+00:00
2022-10-24T00:06:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:০৬ এএম   (ভিজিট : ২১৬)
X

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের চার তলা থেকে পড়ে মো. সোলেমান হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ভাই মো. জাকারিয়া (২৩) আহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মো. আজাদ হোসেন বলেন, আমার ২ ভাই কুড়িল বিশ্বরোড এলাকায় একটি চারতলার নির্মাণাধীন ভবনের রডের কাজ করছিলেন। ওই ভবনের সামনে দিয়ে যাওয়া কারেন্টের তারে রডে স্পর্শ হয়ে দুই ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত সোলেমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার ভাই চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy