ঝালকাঠিতে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে। সরকার নির্ধারিত

2022-10-24T00:16:14+00:00
2022-10-24T00:16:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে বেশি দামে চিনি বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:১৬ এএম   (ভিজিট : ২২৮)
X

চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় এবং দোকানে থাকার পরেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারগুলোতে চিনি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে শহরের বড় বাজার, আড়ৎদারপট্টি, কুমারপট্টিসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি থাকা সত্ত্বেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অনেকে আবার কেনা বেচার ভাউচার দেখাতে পারেনি, তাদের সাবধান করে দেওয়া হয়। চিনির বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy