উন্নয়ন বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান: জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীতে ভালো থাকতে হলে এবং দেশের উন্নয়ন বজায় রাখতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে থাকতে

2022-10-24T00:27:14+00:00
2022-10-24T00:27:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উন্নয়ন বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান: জাহিদ মালেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:২৭ এএম   (ভিজিট : ৩০৫)
X

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীতে ভালো থাকতে হলে এবং দেশের উন্নয়ন বজায় রাখতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে। নৌকায় ভোট দিতে হবে। সবার চেষ্টায় আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ধানকোড়া বাজারে গিরীশ ইনস্টিটিউশনের মাঠে এই সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি বলে তারা আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো। যার নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দলকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। বাংলা ভাই ও শায়েখ আবদুর রহমান সৃষ্টি করেছে। রাজাকার-আলবদরদের এমপি ও মন্ত্রী বানিয়েছে। তারা (বিএনপি) শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাও করেছে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সারা দেশের মতো মানিকগঞ্জে মেডিকেল কলেজ, ২৫০ শয্যার সদর হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ অসংখ্য সেতু, কালভার্ড ও রাস্তাঘাট নির্মিত হয়েছে। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। তিনি বলেন, সিলেটের বন্যা ও করোনা মহামারির সময় বিএনপিকে মানুষের পাশে খুঁজে পাওয়া যায়নি। অথচ তখন শেখ হাসিনা এগিয়ে আসছে, আওয়ামী লীগ এগিয়ে আসছে।

সম্মেলনের প্রথম অধিবেশনে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও সাংগঠনিক সম্পাদক সুবেদ কুমার সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আবদুল হককে সভাপতি এবং কাশেম মন্ডলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy