সেন্টমার্টিনে ভেসে এসেছে বিশাল বিদেশি জাহাজ

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় চিত্রাংয়ের কবলে পড়ে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে

2022-10-24T15:49:17+00:00
2022-10-24T15:49:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্টমার্টিনে ভেসে এসেছে বিশাল বিদেশি জাহাজ
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২৯৭)
X

কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় চিত্রাংয়ের কবলে পড়ে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে বলে জানান স্থানীয়রা। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে সেন্টমার্টির সাগর উপকুলে ভাসমান অবস্থায় এ বিশাল জাহাজটি দেখতে পাওয়া যায়।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।

সেন্ট মার্টিনের বাসিন্দা সাইফুল ইসলাম বাংলাদেশ বুলেটিন কে জানান,জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম।পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে,তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে। মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন,ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy