এখনো বাংলাদেশে পাকিস্তানি রাজনীতি অব্যাহত রাখার চেষ্টা করছে : টুকু

রফিকুল ইসলাম সান, বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

অনেক ত্যাগের ভিতর দিয়ে, অনেক রক্ত ও জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে৷ মহান জাতির, মহান পিতা জাতির

2022-10-24T15:58:54+00:00
2022-10-24T15:58:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি
এখনো বাংলাদেশে পাকিস্তানি রাজনীতি অব্যাহত রাখার চেষ্টা করছে : টুকু
রফিকুল ইসলাম সান, বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৩৬২)
X


অনেক ত্যাগের ভিতর দিয়ে, অনেক রক্ত ও জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে৷ মহান জাতির, মহান পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বেঁচে ছিলেন বলেই আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের বাংলাদেশ হিসেবে সম্মান অর্জন করেছে। মানব অধিকার এবং মানের দিক থেকেও সারাবিশ্বে সম্মান অর্জন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের কাছে মুক্তিযোদ্ধাদের যে সম্মান অর্জন করে দিয়েছে তা লক্ষণীয়। মহান জাতির পিতাকে সপরিবারে হত্যা করার চেষ্টা করেছিলেন সেই হত্যাকাণ্ড থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এখনো আছে।

স্বাধীনতার চেতনা  হৃদয়ে ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের ভিতরে স্বাধীনতার চেতনার উন্মেষ ঘটাতে হবে ৷বর্তমান সরকার জনবন্ধব সরকার, সবাইকে একযোগে কাজ করার জন্য তিনি অনুরোধ করেন৷

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি এখনো বাংলাদেশ পাকিস্তানের রাজনীতি অব্যাহত রাখার চেষ্টা করছে এ ব্যাপার সবাই সতর্ক থাকবেন। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্যসন্তান, বর্তমান সরকার তাদেরকে মূল্যায়ন করেন। আগামীতে বর্তমান সরকার ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের আরো অনেক সুযোগ-সুবিধা প্রদানের চিন্তা-ভাবনা করবে৷

সোমবার (২৪শে অক্টোবর) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে  বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু  এমপি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ উল্ হক। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি। উপজেলায় সর্বমোট ১৮৩ জন বীর মুক্তিযোদ্ধা মধ্যে স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ করেন মাননীয় ডেপুটি স্পিকার। বীর মুক্তিযোদ্ধারা অনেক উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে উপজেলা পরিষদে জমায়েত হন স্মার্ট কার্ড ও সনদপত্র পেয়ে বীর মুক্তিযোদ্ধাগুণ খুবই আনন্দ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy