বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক ভূইয়া

2022-10-24T16:04:13+00:00
2022-10-24T16:04:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৪:০৪ পিএম   (ভিজিট : ২৪০)
X

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক ভূইয়া বাদলকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এমদাদুল হক ভূইয়া বাদল সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যা গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড বলে পরিগণিত বিধায় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সংগঠনের কার্যনির্বাহী পদসহ প্রাথমিক সদস্য পদ হতে তাকে বহিষ্কার করা হলো।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন মুঠোফোনে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে- দলীয় বিদ্রোহীপ্রার্থী যেই হোক না কেন, তাকে বহিস্কার করতে হবে। এছারাও যারা দলীয় কার্যক্রম বিরোধী কাজ করবে, তাদেরও জবাবদিহীতা করতে হবে। উল্লেখ্য, সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা অাওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। অপরদিকে এমদাদুল হক ভূইয়া বাদল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy